মানুষের জীবনে কোন তিনটি বিষয় নিয়ে কখনো লজ্জা বা দ্বিধবোধ করা উচিত নয় - The News Lion

মানুষের জীবনে কোন তিনটি বিষয় নিয়ে কখনো লজ্জা বা দ্বিধবোধ করা উচিত নয়

 


দি নিউজ লায়নঃ

গুরুর থেকে জ্ঞান চাইতে লজ্জা নয়:  

চাণক্য নীতিতে বলা হয়েছে যে, কখনোই গুরুর থেকে জ্ঞান চাইতে লজ্জা পাওয়া উচিত নয়। একজন ভালো ছাত্র হলো সেই যে তার গুরুর কাছ থেকে কোনরকম লজ্জা ছাড়াই সমস্ত কৌতূহলের উত্তর খোঁজেন। যে শিক্ষার্থী গুরুর কাছ থেকে জানতে লজ্জা পায়, তার জ্ঞানের অভাব রয়েছে। 


অর্থ নিয়ে লজ্জা নয়:  

অর্থ হলো মা লক্ষ্মীর সম্পদ, অর্থ নিয়ে আসে সুখ শান্তি এমনকি বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। তবে আপনি যদি কোন ব্যক্তিকে ঋণ দিয়ে টাকা ফেরত নিতে লজ্জা বা দ্বিধাবোধ করেন তাহলে অবশ্যই আপনি নিজের ক্ষতি করছেন। এই বিষয়ে কখনোই লজ্জিত হওয়া উচিত নয়। 


খাবার বিষয়ে লজ্জা নয়:  

অন্নের দেবী লক্ষ্মী তখনই তিনি সন্তুষ্ট হন যখন কেউ পেট ভরে খাবার খায়। সাধারণত আমরা অপরিচিত মানুষের সামনে খিদে না মিটিলেও পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে লজ্জা করি। কিন্তু কখনোই খিদে  লুকিয়ে রাখা উচিত নয়। ক্ষুধার্ত মানুষেরা তার মন ও শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.